ঢাকাThursday , 22 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে একই পরিবারের চারজন দগ্ধ

Link Copied!

Burn-Unitনিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।তারা হলেন রেজাউল (২৫), রেজাউলের স্ত্রী রানী (২৩), সাড়ে তিন বছরের মেয়ে আনিতা ও সানজিদা (২)।বুধবার দিবাগত রাত ২টার দিকে পোস্তার চামড়াপট্টি এলাকার ৭৬/৭৭/২/১ নম্বর হোল্ডিংয়ের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন বাড়ির মালিক জাহাঙ্গীর।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রেজাউলের ১৪ শতাংশ, রানীর ২৫ শতাংশ, আনিতার ২৬ শতাংশ ও সানজিদার ৪৭ শতাংশ পুড়ে গেছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশের উপপরিদর্শক বাচ্চু মিয়া।