ঢাকাWednesday , 21 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে লঞ্চডুবি, নারীর লাশ উদ্ধার

Link Copied!

launchবরিশাল প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ‘এমএল ঐশী’ নামে একটি লঞ্চ ডুবে গেছে।বুধবার দুপুর ১২টার দিকে সন্ধ্যা নদীর দাসেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। লঞ্চডুবির ঘটনায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। হতাহতের সংখ্যা এখনই বলা যাচ্ছে না।লঞ্চটি থেকে উদ্ধার হওয়া যাত্রী আসলাম মিয়া বলেন, ‘অর্ধশতের বেশি যাত্রী নিয়ে মসজিদবাড়ি ঘাট থেকে বানারীপাড়ার উদ্দেশে ছেড়ে যায় লঞ্চটি। কিন্তু ঘাটের সন্ধ্যা নদীর মোহনায় লঞ্চটি ডুবে যায়।’
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, এ পর্যন্ত এক নারীর লাশ ও ১০ থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনেকে হতাহত হতে পারে।