ঢাকাFriday , 7 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ওপর হামলায় অস্ত্রসহ আটক ৩

Link Copied!

Atok-Picture-07যশোর প্রতিনিধি : যশোরে পুলিশের ওপর বোমা হামলায় এক কনস্টেবলসহ দু’জন আহত হওয়ার ঘটনায় তিন জনকে অস্ত্র ও বোমাসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যশোর শহরতলীর খোলাডাঙ্গা মন্ডলগাতি গ্রামে হামলার ঘটনার পর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- খোলাডাঙা গ্রামের যসোর আলীর ছেলে সাহেব আলী, মাহাবুর রহমানের ছেলে ফজলুর রহমান, মেহেদী হাসান টোকনের স্ত্রী সাবিনা আক্তার। তাদের কাছ থেকে ১০টি হাতবোমা, দুটি রামদা ও তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে।
হামলায় আহতরা হলেন- যশোর পুলিশ লাইনের কনস্টেবল মাগুরার খোর্দ্দ কচুন্দি গ্রামের কেরামত আলীর ছেলে মামুন আলী (২৮) ও পুলিশের সোর্স যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকার আনারুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩০)।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বোমা ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।