ঢাকাFriday , 9 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসে অর্থায়নে বাংলাদেশ ঝুঁকিমুক্ত : এপিজি

Link Copied!

apgঅর্থনৈতিক প্রতিবেদক : সন্ত্রাসে অর্থায়ন ও মানি লন্ডারিংয়ে ঝুঁকিমুক্ত বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি)- এর বার্ষিক সম্মেলনে উপস্থাপিত মূল্যায়ন প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এ তথ্য জানিয়েছেন।
এ প্রতিবেদনের মাধ্যমে বিশ্বের ৪১টি দেশের মধ্যে মানি লন্ডারিংয়ে বাংলাদেশ ঝুঁকিতে পড়ার যে আশঙ্কা ছিল তা কেটে গেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো শহরে বুধবার অনুষ্ঠিত এপিজির ১৯তম বার্ষিক সভায় ‘মিউচ্যুয়াল ইভালুয়েশন রিপোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়।
বৃহস্পতিবার এই প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এপিজের চূড়ান্ত ইভালুয়েশন এবং এর ফাইনাল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন ঝুঁকিমুক্ত দেশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নরওয়ে এবং শ্রীলংকার চেয়ে, এমনকি অষ্ট্রেলিয়া ও অনেক উন্নয়নশীল দেশের চেয়েও বাংলাদেশ অনেক ভাল অবস্থানে রয়েছে। সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নের বিরুদ্ধে অভিযান আন্তর্জাতিক মানের।
১১টি লক্ষ্যমাত্রার মধ্যে তিনটিতে বাংলাদেশ উন্নতি করেছে। এজন্য রিজার্ভ চুরি ও গুলশান হামলায় ঘটনার পর ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিভিউ গ্রুপ (আইসিআরজে) প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার যে আশঙ্কা করা হয়েছিল, বাংলাদেশ তা থেকে পুরোপুরি মুক্ত হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
সভায় এপিজির সদস্য দেশগুলোর প্রতিনিধিরা সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সন্ত্রাসী অর্থায়ন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থানের ভূয়সী প্রশংসা করেন বলেও বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমের বিদ্যমান ব্যবস্থা পরীক্ষার জন্য কাজ করছে এপিজি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো শহরে চলমান এপিজি বার্ষিক সভায় বাংলাদেশসহ বিশ্বের ৪১টি দেশের মানি লন্ডারিং রেটিং প্রদান করা হয়েছে।
৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো শহরে এপিজির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।