ঢাকাThursday , 8 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরলোকে ইংল্যান্ডের প্রাক্তন পেসার হিগস

Link Copied!

ken-higsস্পোর্টস ডেস্ক : চলে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন মিডিয়াম পেসার কেন হিগস। ৭৯ বছর বয়সে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে মাত্র ১৫টি টেস্ট খেলেন হিগস। তবে এই ১৫ টেস্টেই ২০.৭৪ গড়ে ৭১ উইকেট নেন তিনি।
হিগসকে সবাই মনে রাখবে অবশ্য তার স্ট্যামিনার কারণে। ডানহাতি এই পেসার যে প্রথম শ্রেনির ক্রিকেটে বল করেছেন ৪৯ বছর বয়স পর্যন্ত!
প্রথম শ্রেনির ক্রিকেটে তিনি খেলেছেন ল্যাঙ্কাশায়ার ও লেস্টারশায়ারের হয়ে। ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেনির ক্রিকেটে উইকেটে নিয়েছেন এক হাজারের ওপরেও। সব মিলিয়ে প্রথম শ্রেনির ক্রিকেটে ৫১১ ম্যাচে উইকেট ১৫৩৬টি। ২৪৬টি লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট ৩৫৫টি।
হিগসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লেস্টারশায়ারের চেয়ারম্যান ও ক্লাবটির প্রাক্তন ব্যাটসম্যান পল হাওয়ার্ড, ‘কেনের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। কেনের পাশে খেলার সুযোগ হয়েছিল আমার। সে সত্যিই গ্রেট একজন বোলার ছিল। ছিল তার অসাধারণ ক্যারিয়ার রেকর্ড।’