বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার দর্শক প্রিয় অভিনয়শিল্পী সজল ও লামিয়া মিমো। ঈদুল আযহায় ‘লুকোচুরি ডাববা’ শিরোনামের নাটক নিয়ে আসছেন তারা। সোহাগ বিশ্বাসের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন আরিফুর জামান আরিফ।
নাটকের গল্প প্রসঙ্গে আরিফুর জামান আরিফ বলেন, ‘বর্ষার প্রেমের জলছাপ রাহাতের হৃদয়ে। বর্ষাও জীবনে সুপ্ত প্রেমের সন্ধান খুঁজে পায় রাহাতের মধ্যে। কিন্তু রাহাত বিবাহিত জেনে বর্ষার হৃদয় ক্ষতবিক্ষত হয়। অন্যদিকে রাহাতের স্ত্রী, সাব্বিরের সাথে জীবনের নানা জটিলতার সমাধান খুঁজে। নাটকের একপর্যায়ে এসে দেখে রাহাত সত্যিই অবিবাহিত। সুন্দর ও সুখী জীবনের জটিলতা এড়ানোর জন্যই রাহাত এমন নাটকীয়তা করে। এভাবেই এগিয়ে গেছে নাটকের গল্প।’ এতে রাহাত চরিত্র রূপায়ন করছেন সজল আর বর্ষা চরিত্রে অভিনয় করছেন, লামিয়া মিমো। এতে আরো অভিনয় করছেন ফরহাদ, প্রতিভা সাওন প্রমূখ।
সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারনের কাজ সম্পন্ন হয়েছে। রৌদ্রছায়ার ব্যানারে নির্মিতব্য নাটকটি ঈদুল আযহায় কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

