ঢাকাTuesday , 6 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষার মুখে পরীর ‘রক্ত’

Link Copied!

rokto-pori-moniবিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি অভিনীত সিনেমা ‘রক্ত’। ঈদুল আযহায় সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গতকাল সিনেমাটির শুটিং শেষ করে আজ মঙ্গলবার সকালে সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য জমা দেয়া হয়েছে।
সেন্সর বোর্ড কতৃপক্ষের একজন বলেন, ‘আজ সকালে রক্ত সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছেন। তবে কত তারিখে সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে তা এখনো ঠিক হয়নি।’
ওয়াজেদ আলী সুমন পরিচালিত ব্যয়বহুল এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন নবাগত রোশন। এ ছাড়াও আরো অভিনয় করেছেন- অমিত হাসান, আশীষ বিদ্যার্থীসহ অনেকে।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমাটি শুটিংয়ের শুরু থেকে বিভিন্নভাবে আলোচনার জন্ম দিয়েছে। চলতি মাসে এ সিনেমার দুটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। দুটি গানের ভিউয়ারস সংখ্যা জাজ ও এসকে মুভিজের ইউটিউব মিলিয়ে প্রায় ৩৫ লাখের কাছাকাছি।
গান দুটির মধ্যে একটি আইটেম গান ‘ডানা কাটা পরী’ অন্যটি ‘ধিমতানা’। ৬ আগস্ট প্রকাশিত হয় ‘ডানা কাটা পরী’ গানটি। এখন পর্যন্ত ২৮ লাখেরও বেশিবার দেখা হয়েছে এই গানটি। যা এ দেশের অন্য কোনো নায়িকা অভিনীত গানে এমনটা ঘটেনি।