ঢাকাMonday , 5 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের যৌথ প্রযোজনার সিনেমায় শাকিব

Link Copied!

sakibবিনোদন প্রতিবেদক : গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘শিকারি’ সিনেমাটি। যৌথ প্রযোজনার এ সিনেমাটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা। এ সবই পুরানো খবর। নতুন খবর হলো-শাকিব খান আবারো যৌথ প্রযোজনার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।
গতকাল সোমবার জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের নাম ঠিক না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। সিনেমাটি পরিচালনা করবেন ‘শিকারি’খ্যাত পরিচালক জয়দেব। তবে এ সিনেমায় শাকিব খানের নায়িকা শ্রাবন্তী থাকবেন কি-না তা জানানো হয়নি।
তবে ঢালিপাড়ায় গুঞ্জন উঠেছে- শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার শুভশ্রী। এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘শাকিবের নায়িকা কে থাকছেন তা এখনো ঠিক করিনি। নায়িকা ঠিক করে খুব শিগগিরি সবাইকে জানানো হবে।’
আগামী ২০ অক্টোবর থেকে এ সিনেমার চিত্রায়ন বাংলাদেশ, ভারত ও তুরস্কে হবে। সিনেমাটি মুক্তি পাবে ২০১৭ সালের বিশ্ব ভালোবাসা দিবসে।