ঢাকাMonday , 5 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেম করছেন সোনম?

Link Copied!

sonamবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর। কিছুদিন আগে খবর রটেছিল অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেম করছেন তিনি। কিন্তু তাদের এ সম্পর্কের কোনো সত্যতা তখন মেলেনি। এমনকি এ পর্যন্ত শোনা গেছে, কোনো প্রেমের সম্পর্কে জড়াননি এই অভিনেত্রী। কিন্তু অতীতের সব কথা মিথ্যে করে নতুন খবর রটেছে, এক ব্যবসায়ীর সঙ্গে ডেট করছেন সোনম। সোনমের প্রেমিকের নাম আনন্দ আহুজা। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
সোনমের এক ঘনিষ্ঠজনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সোনম-আনন্দ নাকি গত দুই বছর ধরে প্রেম করছেন। কিন্তু তাদের সম্পর্কের বিষয়টি এতো দিন কোনোভাবেই টের পায়নি কেউ। হোয়ার্টন বিজনেস স্কুলে যাওয়ার আগে আনন্দ আমেরিকান স্কুলে পড়াশোনা করেন। এখন তিনি পেশায় একজন ব্যবসায়ী। তবে ফ্যাশন দুনিয়ার সঙ্গেও নাকি আনন্দর যোগাযোগ রয়েছে। নিজের ব্যান্ডও লঞ্চ করেছেন তিনি। নাম ভানে। এদিকে সোনম কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ভানে’ তার অন্যতম প্রিয় ফ্যাশন ব্যান্ড।