ঢাকাSunday , 4 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিশ্চিতভাবে বাংলাদেশে আসছেন মঈন আলী

Link Copied!

Moeenস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ড ক্রিকেট দলকে সবুজ সংকেত দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড(ইসিবি)। তবে শেষ সময় পর্যন্ত সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এদেশে আসবেন কিনা তা নিয়ে দুইভাবে বিভক্ত পুরো ইংলিশ ক্রিকেট দল।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা থাকায় বাংলাদেশ সফর নিয়ে নিজের সিদ্ধান্তহীনতার কথা জানিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক উইয়ন মরগান। তবে তিনি সংশয় প্রকাশ করলেও বাংলাদেশে আসার কথা জানিয়েছেন দলটির সহকারী কোচ পল ফারব্রেস। ২০০৯ সালে শ্রীলঙ্কান দলের সঙ্গে থাকা অবস্থায় পাকিস্তানে সন্ত্রাসী হামলার শিকার হওয়া ফারব্রেসও চান না বাংলাদেশ সফর বাতিল হয়ে যাক।
এবার ফারব্রেসের সঙ্গে বাংলাদেশে আসার দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী। দলীয় অধিনায়ক মরগানের বক্তব্যের একদিন পরই প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে বাংলাদেশে আসতে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন তিনি।
এ প্রসেঙ্গ এক সাক্ষাতকারে মঈন আলী জানান, ‘যদি নির্বাচিত হই (বাংলাদেশ সফরের জন্য) আমি নিশ্চিতভাবেই যাব। আমি সবকিছুর উপর খুশি রয়েছি এবং সত্যিই এই সফরের জন্য অপেক্ষায় রয়েছি। প্রত্যেকেরই আলাদা এবং তাদের নিজস্ব মতামত রয়েছে। দলের সদস্য হিসেবে আপনিও ভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন। এটা আপনার একান্তই ব্যক্তিগত। এজন্য কোনো চাপ নেই। একজন এই সফরের জন্য কেমন বোধ করছেন সেটাই আসল ব্যাপার।’
নিজের বাংলাদেশ সফর নিয়ে মঈন বলেন, ‘আমার বক্তব্য হচ্ছে আপনি আজকাল কোথাও নিরাপদ নন। যে কোনো জায়গায় আপনার ঝুঁকি রয়েছে। আমি সবকিছুই পুরোপুরি বুঝতে পারছি। আমি মানুষের তৈরি সিদ্ধান্তের পক্ষে নই।’