স্পোর্টস ডেস্ক : এর আগে ২৩জন ভারতীয় ক্রিকেটারকে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সদস্য ঘোষণা করা হয়েছিল। এবার ২৪তম ক্রিকেটার হিসেবে এমসিসির সম্মানিক আজীবন সদস্য করা হয়েছে জহির খানকে।
এমসিরির প্রধান জন স্টেফেনসন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন।
বল হাতে ভারতীয় ক্রিকেটে অসামন্য অবদানের জন্য জহির খানকে এমসিরির সদস্য ঘোষণা করে সম্মানিত করা হয়েছে।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে স্টেফেনসন বলেন, ‘ভারতের হয়ে অসাধারণ একটি ক্রিকেট ক্যারিয়ার শেষ করেছেন জহির খান। বহু বছর ধরে দলটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। আজীবন তাকে এমসিসির সদস্য হিসেবে সম্মানিত করতে পারায় ক্লাব খুবই আনন্দিত।’
ভারতের হয়ে ৯২ টেস্টে ৩১১ উইকেটে নিয়েছেন জহির। গত বছরের আগস্টে ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সদস্য হয়েছিলেন। তার পরই এমসিসির আজীবন সদস্যপদ পেলেন ভারতের প্রাক্তন পেস বোলার জহির খান।
দীর্ঘ ক্যারিয়ারে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের সম্মানিত করতে এমসিসির সদস্যপদ দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে ক্রিকেট এবং অন্যান্য ভালো গুনাবলীর জন্য ক্রিকেটারদের বাছাই করে থাকে এমসিসির বাছাই কমিটি।
আন্তর্জাতিক এবং প্রথম শ্রেনির ক্রিকেটকে গত বছর বিদায় বলেন জহির খান। টেস্টের পাশাপাশি ওয়ানডেতে ২০০ ম্যাচে ২৮২টি উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।

