ঢাকাSaturday , 3 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনটেল, মাইক্রোসফট ও ওয়ালটনের যৌথ উদ্যোগে আসছে ল্যাপটপ

Link Copied!

laptopপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে সাড়া জাগাতে একসঙ্গে মাঠে নামছে তিন জায়ান্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান ইনটেল করপোরেশন, মাইক্রোসফট ও বাংলাদেশের ওয়ালটন- এই তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ওয়ালটন ব্র্যান্ডের ব্যানারে বাংলাদেশের বাজারে একে একে আসছে বিভিন্ন প্রযুক্তি পণ্য। প্রথম প্রোডাক্ট হিসেবে চলতি মাসের শেষের দিকে বাজারে আসছে ওয়ালটন ল্যাপটপ।
ওয়ালটন সূত্র জানায়, বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বড় সুখবর; নতুন চমক। তথ্যপ্রযুক্তি খাতে বিশাল পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ওয়ালটন। প্রযুক্তি পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশের কাতারে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। যা প্রযুক্তিবিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে। এই উদ্যোগে সার্বিক সহায়তা দিচ্ছে ইনটেল ও মাইক্রোসফট।
বাংলাদেশে প্রথমবারের মতো কম্পিউটার হার্ডওয়্যার উৎপাদনে যাচ্ছে ওয়ালটন। তৈরি হবে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক্স মাদারবোর্ড। ইউরোপ থেকে আনা হয়েছে মাদারবোর্ড কারখানার প্রযুক্তি। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা কমপ্লেক্সে বিশাল পরিসরে চলছে মেশিনারিজ ইনস্টলেশন। এর আগে জাপান থেকে এসেছে এসএমটি (সারফেস মাউন্টিং টেকনোলজি) এবং এআই (অটো ইনসারশন) টেকনোলজি। যা এখন উৎপাদনে আছে।
ওয়ালটন কারখানায় তৈরি হবে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার, মোবাইল ফোন, উচ্চমানের এলইডি টিভি ছাড়াও প্রায় সব ধরনের কম্পিউটার সামগ্রী। প্রথম আইটি পণ্য হিসেবে সেপ্টেম্বরের শেষ নাগাদ ক্রেতারা হাতে পাবেন ষষ্ঠ প্রজম্মের উচ্চগতির মাল্টিটাস্কিং বৈশিষ্ট্য সম্বলিত ল্যাপটপ।