ঢাকাFriday , 2 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হারের বৃত্তেই পাকিস্তান

Link Copied!

pakistanস্পোর্টস ডেস্ক : চতুর্থ ম্যাচেও হার মেনেছে পাকিস্তান। বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তানকে ৪ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
বৃহস্পতিবার রাতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ৬ উইকেট হারিয়ে ১২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
ব্যাট হাতে ইংল্যান্ডের বেন স্টোকস সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ৬টি চারের মারের পাশাপাশি ২টি ছক্কার মার ছিল। এ ছাড়া জনি বেয়ারস্টো ৬১, মঈন আলী ৪৫* ও জো রুট ৩০ রান করেন।
বল হাতে পাকিস্তানের মোহাম্মদ ইরফান ২টি উইকেট নেন। উমর গুল, হাসান আলী ও ইমাদ ওয়াসিম ১টি করে উইকেট নেন।
তার আগে পাকিস্তানের ২৪৭ রানের ইনিংসে অধিনায়ক আজহার আলী ৫চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৮০ রান করেন। ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে অপরাজিত ৫৭ রান আসে। এ ছাড়া সামি আসলাম ২৪ রান করেন।
বল হাতে ইংল্যান্ডের আদিল রশিদ ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন ক্রিস জর্দান ও মঈন আলী।
ম্যাচসেরা নির্বাচিত হন জনি বেয়ারস্টো।