ঢাকাFriday , 2 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইবির ভর্তি ফরম বিতরণ শুরু ১৫ সেপ্টেম্বর

Link Copied!

IUকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আতাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ইবির অফিস সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর শুরু হয়ে চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২৯ নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে।
এ ছাড়া ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর মেধাতালিকা ও ২১ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম চলবে। ১৫ জানুয়ারি থেকে নতুন এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।