ঢাকাThursday , 1 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানদের বিপক্ষে প্রস্তুতি নিতে পারবে টাইগাররা

Link Copied!

bangladesh5নিজস্ব প্রতিবেদক : ইংল্যান্ড সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতি নিতে আফগানিস্তানের দলকে উড়িয়ে নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২১ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। তিনটি ওয়ানডে খেলবে তারা। বৃষ্টির শঙ্কায় প্রতিটি ওয়ানডের জন্যে রিজার্ভ ডে রাখা হয়েছে।
দীর্ঘদিন ধরে আফগানিস্তানের দলকে নিয়ে সিরিজের পরিকল্পনা করে আসছিল বিসিবি। ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক আকরাম খান বুধবার এমটাই জানালেন। প্রাক্তন অধিনায়কের ভাষ্য, ‘আমরা মিটিং করে আফগানিস্তানকে ঢাকায় আনার প্রস্তাব করি। ওরা ফ্রি আছে এ সময়টাতে। এ কারণে ইংল্যান্ডের আগে ওদের বিপক্ষে ওয়ানডে আয়োজনের প্রস্তাব দেই। আমরা অনেক দিন ধরে খেলার বাইরে। বড় কোনো সিরিজের আগে যদি আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলতে পারি, তাহলে ইংল্যান্ডের বিপক্ষেও ভালো করা সম্ভব। এ সিরিজে ক্রিকেটাররা ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতিও নিতে পারবে।’
প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তান আয়ারল্যান্ডের মাটিতে সিরিজ খেলেছে। এ ছাড়া ঘরের মাটিতে টি-টোয়েন্টি লিগও খেলেছে আফগানরা। দুই দল এখনো পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছে। যার একটিতে জয় বাংলাদেশের, অপরটিতে আফগানিস্তানের। ঘরের মাঠে ইংল্যান্ডের আগে আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ উষ্ণতা ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি
তারিখ                কার্যক্রম
২১ সেপ্টেম্বর    আফগানিস্তান দলের ঢাকায় আগমন
২২ সেপ্টেম্বর    অনুশীলন, মিরপুর
২৩ সেপ্টেম্বর   প্রস্তুতি ম্যাচ, মিরপুর
২৪ সেপ্টেম্বর   অনুশীলন, মিরপুর
২৫ সেপ্টেম্বর   প্রথম ওয়ানডে, মিরপুর
২৬ সেপ্টেম্বর   রিজার্ভ ডে
২৭ সেপ্টেম্বর   অনুশীলন, মিরপুর
২৮ সেপ্টেম্বর   দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
২৯ সেপ্টেম্বর   রিজার্ভ ডে
৩০ সেপ্টেম্বর   অনুশীলন, মিরপুর
১ অক্টোবর      তৃতীয় ওয়ানডে, মিরপুর
২ অক্টোবর     রিজার্ভ ডে।