ঢাকাWednesday , 31 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতেও সন্ত্রাস ইস্যু গুরুত্ব দিলেন জন কেরি

Link Copied!

John-Kerryআন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে যুক্তরাষ্ট্র- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই প্রতিশ্রুতি দিয়ে ভারতে যান। সেখানেও তিনি ভারতের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন।
মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে তারা সন্ত্রাসের বিরুদ্ধে একাট্টা হয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ভারতের কাছে ‘বিষ ফোঁড়া’ পাকিস্তানের সন্ত্রাসবাদ এবং অন্ধকার জগতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জন কেরি ও সুষমা স্বরাজ একমত হয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তারা।
পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে যাতে কঠোর অবস্থানে যায়, সেজন্য চাপ প্রয়োগের আহ্বান জানান সুষমা স্বরাজ। তা ছাড়া সন্ত্রাসীদের বিষয়ে স্ববিরোধী অবস্থান পরিহারের বিষয়ে জন কেরি সম্মত হয়েছেন।
সন্ত্রাসী সন্ত্রাসীই। সন্ত্রাসী ভালো বা মন্দ হয় না। তাদের বিষয়ে একই পদক্ষেপ নেওয়ার বিষয়ে ভারত- যুক্তরাষ্ট্র একমত হয়েছে।
স্বরাজ বলেন, ‘আমরা সম্মত হয়েছি, পাকিস্তানকে তার মাটিতে সন্ত্রাসীদের সব অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং সংগঠন ভেঙে দিতে আঘাত আনতে হবে।’
সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থানকে স্বাগত জানিয়ে জন কেরি বলেন, ‘মুম্বাই ও পাঠানকোটে হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।’
এ ছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সন্ত্রাস ইস্যুতে তথ্যের আদান-প্রদানে একমত হয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।