ঢাকাTuesday , 30 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিরগিজস্তানে চীনা দূতাবাসের কাছে গাড়িবোমা হামলা

Link Copied!

china-busআন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে চীনা দূতাবাসের কাছে গাড়িবোমা হামলায় একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। রাজধানী বিশকিকে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
কিরগিজস্তানের স্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহত ব্যক্তি ওই গাড়ির চালক।
রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জিকেএনবি বলেছে, তারা এ বিস্ফোরণের ঘটনা তদন্ত করে দেখছে। এ বিষয়ে আর কিছু জানানো হয়নি। অবশ্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাও এ বিষয়ে মন্তব্য করেননি।
কিরগিজ সংবাদমাধ্যম টোয়েন্টিফোর জানিয়েছে, বোমাটি বিস্ফোরণের আগে চালক গাড়িটি নিয়ে দূতাবাসের ফটকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। টুইটারের প্রকাশিত ছবিতে দূতাবাস ভবনের ওপর ধোঁয়া উড়তে দেখা গেছে।