ঢাকাMonday , 29 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এপ্রিল-জুন প্রান্তিকে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে

Link Copied!

Remitanceঅর্থনৈতিক প্রতিবেদক : ২০১৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মোট ৩৮৭ কোটি ১৪ লাখ ৪০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে দেশে।
যা এর আগের প্রান্তিক অর্থাৎ এ বছরের জানুয়ারি-মার্চে পাঠানো রেমিট্যান্সের তুলনায় ২৯ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার বা ৮ দশমিক ৩৬ শতাংশ বেশি।
২০১৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩৫৭ কোটি ২৪ লাখ ৩০ হাজার ডলার।
রেমিট্যান্স নিয়ে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়েছে, দীর্ঘ দিন রেমিট্যান্স প্রেরণে শীর্ষে থাকা সৌদি আরবকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে কর্মজীবী প্রবাসী বাংলাদেশিরা। ২০১৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে ৭২ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন আমিরাতে বসবাসকারী বাংলাদেশিরা।
প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে নতুন করে শীর্ষে ওঠা সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসীরা ৭২ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। যা মোট রেমিট্যান্সের ১৮ দশমিক ৭৩ শতাংশ। একই প্রান্তিকে ৭২ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন সৌদি আরবে থাকা প্রবাসীরা; যা মোট রেমিট্যান্সের ১৮ দশমিক ৬২ শতাংশ।
এ ছাড়া মোট রেমিট্যান্সের ১৪ দশমিক ৬২ শতাংশ যুক্তরাষ্ট্র প্রবাসী, ৯ দশমিক ১১ শতাংশ মালয়েশিয়া প্রবাসী, ৬ দশমিক ৯২ শতাংশ কুয়েত প্রবাসী, ৬ দশমিক ৩১ শতাংশ যুক্তরাজ্য প্রবাসী, ৬ দশমিক ২৪ শতাংশ ওমান প্রবাসী এবং ১৯ দশমিক ৪৫ শতাংশ অন্যান্য দেশে কর্মজীবী প্রবাসীরা পাঠিয়েছেন।