ঢাকাThursday , 6 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমনা বোমা হামলার ফাঁসির আসামি গ্রেপ্তার

Link Copied!

Ramna-Bomaনিজস্ব প্রতিবেদক : রমনা বটমূলে বোমা হামলা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও মুফতি হান্নানের অন্যতম সহযোগী আবু বকর সিদ্দিক ওরফে হাফেজ সেলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বুধবার গভীর রাতে র‌্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে।
র‌্যাবের সহকারী পরিচালক(লিগ্যাল এন্ড মিডিয়া) রুম্মন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সেলিম ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও চার্জশিটভুক্ত আসামি। তিনি হরকাতুল জিহাদের শীর্ষ নেতা ছিলেন।
২০০১ সালের পহেলা বৈশাখ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় দশ জন নিহত এবং অনেক মানুষ আহত হন।
এ ঘটনায় ওইদিনই হত্যার অভিযোগে এবং বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা করে পুলিশ।
মামলায় দীর্ঘ ১৪ বছর পর গত ২৩ জুন ৮ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে সেলিম পলাতক ছিলেন।