ঢাকাSunday , 28 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলি আর্টিজানে হামলায় ৮-১০ চিহ্নিত

Link Copied!

monirulনিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সঙ্গে জড়িত আরো ৮ থেকে ১০ জনকে শনাক্ত করা হয়েছে। এরা হামলার বিভিন্ন দায়িত্ব পালন করে।
আর নারায়ণগঞ্জে নিহত তামিম চৌধুরী গুলশান হামলার মাস্টার মাইন্ড ছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চিহ্নতদের মধ্যে মারজান অন্যতম। সে মাদ্রাসায় পড়াশোনা করেছে। ছোটকাল থেকে আরবিতে বেশ পারদর্শী। পাশপাশি সে ইংরেজিতেও কথা বলতে পারে খুবই ভাল। যা বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া জঙ্গিরা বলেছে। একই সঙ্গে সে অত্যন্ত মেধাবী বলে এলাকার লোকজন বলেছে। মারজান গুলশান হামলায় পরিকল্পনা, হামলার পর ছবি সংগ্রহ, তা বিভিন্ন জায়গায় পাঠানো, বিভিন্ন জনকে তথ্য আদা-প্রদানের কাজ করেছে। এ থেকে ধারণা করা হচ্ছে মারজান নিও জেএমবির অন্যতম নেতা।’
অপর এক প্রশ্নে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘গত এক বছর আগে নিও জেএমবির সন্ধান মেলে। তখন থেকে তামিমের নাম আসে। কিন্তু তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে গুলশান হামলার পর তার সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। এরপর কল্যাণপুর আস্তানার সন্ধানের পর তামিমের ব্যাপারে আরো নিশ্চিত হওয়া যায়। এরপরই তাকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করা হয়।’
মনিরুল ইসরাম জানান, গুলশান হামলায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। এ অর্থ কোথা থেকে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।