ঢাকাSaturday , 27 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সব জঙ্গি নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

Kamalনিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘হিট স্ট্রং ২৭’ অভিযানে জঙ্গিদের মাস্টার মাইন্ড তামিম চৌধুরী নিহত হওয়ার পর এখানেই তার চ্যাপটার শেষ হয়েছে। সব জঙ্গিদের নির্মূল করা হবে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা হুজুগে চলি না, সবকিছুর তদন্ত ভিত্তিক কাজ করি। জনগণ জঙ্গিদের প্রশ্রয় দেয় না। জঙ্গিরা জনবিচ্ছিন্ন। তারা সংখ্যায় কম। বাকিরা যেখানেই থাকুক তাদের নির্মূল করা হবে।
মন্ত্রী আরো বলেন, তামিম চৌধুরী জঙ্গিদের অর্থের জোগান ও মদদ দিত। রাজধানীর শুলশান ও শোলাকিয়া মত বড় ধরনের হামলার পরিকল্পনাকারী ছিল তামিম চৌধুরী।