ঢাকাSaturday , 27 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কস্টিউম ডিজাইনার সিমলা

Link Copied!

simla-2বিনোদন ডেস্ক : ম্যাডাম ফুলি খ্যাত চিত্রনায়িকা সিমলা। ঢাকাই চলচ্চিত্রে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।
স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের পাশাপাশি এবার কস্টিউম ডিজাইনার হিসেবে আত্ম প্রকাশ করলেন এই অভিনেত্রী।
রুবেল আনুশ পরিচালিত নিষিদ্ধ প্রেমের গল্প শিরোনামের সিনেমায় কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন বলে জানান সিমলা। এ প্রসঙ্গে সিমলা বলেন, ‘নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমার কস্টিউম ডিজাইন আমি করেছি। এতে সিনেমাটির পরিচালক আনুশও আমাকে সহযোগিতা করেছে। আশা করছি, দর্শকদের পছন্দ হবে।’
এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন সিমলা। এতে তার বিপরীতে অভিনয় করছেন, ঘেটুপুত্র কমলা খ্যাত মামুন। এছাড়া আরো অভিনয় করছেন, আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।
আশা তিশা প্রযোজিত এ সিনেমার শুটিং গতকাল সম্পন্ন হয়েছে বলে জানান সিনেমাটির নির্মাতা। বর্তমানে সিমলার হাতে রাশিদ পলাশের নাইওর, আশিকুর রহমানের ম্যাডম ফুলি-টু সহ কয়েকটি সিনেমার কাজ রয়েছে।
সিমলা অভিনীত সর্বশেষ নেকাব্বরের মহাপ্রয়াণ সিনেমাটি মুক্তি পেয়েছে। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ পথিক। এতে তিনি ‘ফাতেমা’ চরিত্র রূপদান করেছেন।