ঢাকাSaturday , 27 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর কাউকে নিচ্ছেন না গার্দিওলা

Link Copied!

gardiolaস্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর আটজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছেন পেপ গার্দিওলা। শিরোপা জয়ের লক্ষ্যে ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে সর্বশেষ নেওয়া হয়েছে ক্লাউদিও ব্রাভোকে।
১৩.৭৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে গোলরক্ষক ব্রাভোকে নিয়েছে ম্যানসিটি। ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে এখনও বাকি আরও এক সপ্তাহ। হাতে সময় থাকলেও আর কোনো খেলোয়াড়কে দলে নেবেন না বলে জানিয়েছেন ম্যানসিটি কোচ গার্দিওলা।
ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে আর কোনো খেলোয়াড়কে নেওয়া হবে কিনা জানতে চাইলে গার্দিওলা জানান, ‘না, আর কোনো সুযোগ নেই। আমাদের দলে ৩০ জন খেলোয়াড় রয়েছে এবং সেগুলো ভালো কিছু করার জন্য যথেষ্ট। আমি স্কোয়াড এবং দল নিয়ে বেশ সুখী। আমি বেশ আত্মবিশ্বাসী এবং তাদের উপর আমার বেশ আস্থা রয়েছে। দলের প্রত্যেকেই প্রস্তুত রয়েছে। সেরাটা দিতে আমাদের সবাই কঠোর পরিশ্রম শুরু করেছে। সদ্য যোগ দেওয়া ব্রাভোও মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছে। তবে এই সপ্তাহে মাঠে নামা হচ্ছে না তার।’