ঢাকাFriday , 26 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাপ্পি-আঁচলের প্রেম-বিরহ

Link Copied!

achollবিনোদন ডেস্ক : হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’ শিরোনামের সিনেমাটি ঈদুল আযহায় সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তিকে সামনে রেখে গত ১৯ আগস্ট ইউটিউবে প্রকাশিত হয়েছে এ সিনেমার টিজার।
প্রকাশিত টিজারে দেখা যায়, গ্রামের দৃশ্যে বাপ্পি-আঁচল একসঙ্গে গ্রামের মেঠো পথ, নদীর ধার ঘুরে বেড়াচ্ছেন। এ ছাড়া ফুলের বাগানে তাদের খুনসুটি ও রোমান্টিক দৃ্শ্যে দেখানো হয়। এরপর তাদের ভুল বোঝা-বুঝিসহ বিভিন্ন কারণে তাদের ভালোবাসার বাঁধন ছাড়তে হয়। তখন ‘ভালোবাসায় একি যাদু’ শিরোনামের গান বেজে উঠে ব্যাকগ্রাউন্ডে।
‘আমাদের গল্প আমাদের সিনেমা’ স্লোগান নিয়ে নির্মিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন- চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও আঁচল আঁখি। এছাড়া এতে আরো অভিনয় করেছেন, অমিত হাসান, শহিদুজ্জামান সেলিম, মামুনুর রশীদসহ অনেকে। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। রোমান্টিক একটি প্রেমের কাহিনি নিয়ে নির্মিত এ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন।
সিনেমা প্রসঙ্গে প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘আমরা একটি মৌলিক গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। এ সিনেমার গল্প আমাদের দেশের গল্প। তাই এর স্লোগান দেয়া হয়েছে ‘আমাদের গল্প আমাদের সিনেমা’। এ স্লোগানটি দিয়েছেন গল্পকার ও চিত্রনাট্যকার ফারুক হোসেন। তিনি সিনেমার শুটিং শেষ করার আগেই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তাই এ সিনেমাটি ফারুককে উৎসর্গ করেছি।’
যশোর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, গাজীপুর, সোনারগাঁ, বান্দরবানসহ দেশের বিভিন্ন লোকেশনে সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে।