ঢাকাFriday , 26 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের মতো নিরাপত্তা বিশ্বের আর কেউ দিবে না

Link Copied!

nazmul hassan paponস্পোর্টস ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে ইংল্যান্ড দল আসবে কী আসবে না সেটা নিয়ে ছিল অনিশ্চয়তার দোলাচল।
কিন্তু সব অনিশ্চয়তা আর আশঙ্কাকে উড়িয়ে দিয়ে ইংল্যান্ড দল যথাসময়ে বাংলাদেশ সফরে আসছে। সেপ্টম্বর মাসের ৩০ তারিখ ৩টি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিশ্চিত হওয়ায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যেন আনন্দে ভাসছেন। তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও এক প্রকার হাফ ছেড়ে বেঁচেছেন। কারণ, ইংল্যান্ড নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করলে সেটা বিরাট নেতিবাচক খবর হয়ে দাঁড়াতে পারত।
শুক্রবার নিজ বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন বাংলাদেশ ইংল্যান্ডকে যে নিরাপত্তা পরিকল্পনা দিয়েছে সেটা বিশ্বের আর কেউ দিতে পারবে না।
তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভালো বলে ওরা আমাদের নিয়ে ভালো চিন্তা করছে। ওদেরকে আমরা যে সিউকিউরিটি প্লান দিয়েছি সেটা বিশ্বের আর কেউ দিবে না। তবে তাদের আচরণে আমাদের সব সময়ই মনে হয়েছে যে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে।’