ঢাকাThursday , 6 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রায়ের বিরুদ্ধে রিভিউ হবে

Link Copied!

kamaruzzaman
নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দী ফাঁসির আসামি জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের আইনজীবীরা বলেছেন, তারা রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন।

সকালে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের পর তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, আইনমন্ত্রী আইনের লোক হয়ে আইনের ব্যতয় ঘটাতে পারেন না। যেখানে সুপ্রিম কোর্ট রায়ে সাক্ষর করেননি এবং তাদের সাক্ষর করা রায় কোন কর্তৃপক্ষের কাছে পৌঁছেনি সেখানে আইনমন্ত্রী কিভাবে কারা কর্তৃপক্ষকে ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুত থাকতে বলেন।

তিনি বলেন, আর্টিকেল ৪৭ আগেও কামারুজ্জামানের ক্ষেত্রে কার্যকর ছিল, এখনও আছে।

এর আগে সকাল সোয়া ১০টায় চারআইনজীবী কারাগারের ভেতরে প্রবেশ করেন। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, অ্যাডভোকেট মশিউল আলম।

তখন রিভিউ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে শিশির মোহাম্মদ বলেন, ‘সংবিধান মতে কামারুজ্জামান সাহেবের রিভিউ করার অধিকার আছে। রিভিউ নিষ্পত্তির পর আসবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার কথা।’

তিনি জানান, কামারুজ্জামানের সঙ্গে পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে তার নির্দেশনার জন্যই কারাগারে দেখা করা হচ্ছে। তার নির্দেশ মোতাবেক পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।