বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন এফএস নাঈম।
এবারই প্রথম একসঙ্গে অভিনয় করছেন এই জুটি। তবে বড় পর্দায় নয়, দ্য রেসেপি অব লাভ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাদের।
রাশেদ এইচ চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করছেন ফাহমিদা প্রেমা। প্রেমিক-প্রেমিকার একে অপরকে প্রত্যাখান করা আবার ফিরে আসার গল্প নিয়েই নির্মিত হচ্ছে নাটকটি। এতে একজন রাঁধুনির ভূমিকায় দেখা যাবে মৌসুমীকে। এফএস নাঈম অভিনয় করছেন একজন ব্যবসায়ীর চরিত্রে।
এ নাটক প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘অনেকের সঙ্গে অভিনয় করেছি। এখন সহশিল্পী হিসেবে নতুনদের সঙ্গে কাজ করছি। তারা ভালো কাজ করছে। এবারই প্রথম আমি আর নাঈম একসঙ্গে কাজ করছি। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হচ্ছে।’
মৌসুমীর খুব ভক্ত নাঈম। এবার তার প্রিয় মানুষের সঙ্গে কাজ করছেন তিনি। তাই খুবই উচ্ছ্বসিত এ অভিনেতা।
ঈদুল আযহা উপলক্ষে নির্মিতব্য এ নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

