ঢাকাThursday , 25 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইসিসির র‌্যাঙ্কিং পদ্ধতির সমালোচনায় মিয়াঁদাদ

Link Copied!

miyadadস্পোর্টস ডেস্ক : ২০০৯ সাল থেকে ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে না পাকিস্তান। তারপরও টেস্ট র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান দলে পরিণত হয়েছে তারা।
ভারতকে পেছনে ফেলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার তিন দিনের মাথায় আইসিসির র‌্যাঙ্কিং পদ্ধতির সমালোচনা করেছেন পাকিস্তানের ব্যাটিং গ্রেট জাভেদ মিয়াঁদাদ। তার মতে, আইসিসির আরো কার্যকরী র‌্যাঙ্কিং পদ্ধতির দ্বারস্ত হওয়া উচিত।
তিনি বলেন, ‘বর্তমানে হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে টেষ্ট খেলা হচ্ছে। এই পদ্ধতিতে আসলে টেস্ট র‌্যাঙ্কিং করাটা সন্তোষজনক নয়। পদ্ধতিটা খুবই জটিল। সে কারণে একটি দলের পক্ষ দীর্ঘ মেয়াদে শীর্ষে থাকা সম্ভব হয় না। একটি দল নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সমান সংখ্যক হোম এন্ড অ্যাওয়ে টেস্ট না খেলে তাহলে কিভাবে তাদের র‌্যাঙ্কিং করা হয়? একটি দল ৪১টি টেস্ট খেলছে (ইংল্যান্ড)। আবার একটি দল ৭টি টেস্ট খেলছে (জিম্বাবুয়ে)। এটা কিভাবে সাম্য হয়?’
পাকিস্তান ঘরের মাঠে খেলতে না পারলেও টেস্টের শীর্ষে উঠেছে। বিষয়টির প্রশংসা করে মিয়াঁদাদ বলেন, ‘পাকিস্তান ২০০৯ সাল থেকে ঘরের মাঠে খেলতে পারছে না। তারা ঘরের দর্শক ও ঘরের মাঠের সুবিধা পাচ্ছে না। তারপরও টেস্টের শীর্ষে ওঠাটা পাকিস্তানের জন্য বড় একটি অর্জন।’