ঢাকাWednesday , 24 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝামেলা চুকিয়ে শুটিংয়ে ফিরলেন সিমলা

Link Copied!

simla-2বিনোদন ডেস্ক : ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমার পরিচালক রুবেল আনুশ এবং সিনেমার নায়িকা সিমলার মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল। নানা বিষয়ে পাল্টা-পাল্টি অভিযোগের কারণে এতদিন বন্ধ ছিল সিনেমাটির শুটিং।
তবে সব ঝামেলা চুকিয়ে এ সিনেমার শুটিংয়ে ফিরেছেন সিমলা।
গত ১৮ আগস্ট বিএফডিসিতে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমার বাকি অংশের শুটিং শুরু হয়েছে। এতে সিমলা কিছু সিকুয়েন্সের শুটিং করছেন। এরপর রাতে এ সিনেমার গানের দৃশ্যের শুটিং করা হবে। এতে সিমলা ও মামুন অংশ নিবেন বলে জানান সিনেমাটির পরিচালক রুবেল আনুশ।
এ প্রসঙ্গে রুবেল আনুশ বলেন, ‘সিমলা আপুর সঙ্গে এখন কোনো ঝামেলা নেই। আমাদের নিজেদের সব সমস্যা সমাধান করে ফেলেছি। এখন গানের শুটিং শেষ হলেই সিনেমার ক্যামেরা ক্লোজ করা হবে।’
আশা তিশা প্রযোজিত এ চলচ্চিত্রে সিমলার সঙ্গে মূল চরিত্রে অভিনয় করছেন ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত মামুন। এছাড়া আরো অভিনয় করেছেন আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।
এর আগে রুবেল আনুশের বিরুদ্ধে তার সঙ্গে বাজে ভাষায় কথা বলেছেনসহ বিভিন্ন অভিযোগ তোলেন চিত্রনায়িকা সিমলা। এদিকে এ অভিনেত্রীর বিরুদ্ধে শুটিং সেটে দেরি করে যাওয়া নিয়ে অভিযোগ তোলেন পরিচালক রুবেল।