ঢাকাWednesday , 24 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাসের প্রভাবে মরেছে মাছ, গাছের পাতা ধূসর

Link Copied!

environmentচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ড্যাপ সার কারখানা থেকে নিঃসরিত অ্যামোনিয়া গ্যাসের বিরূপ প্রভাবে পড়েছে পরিবেশ-প্রকৃতির ওপর।
মারা গেছে কোটি টাকার মাছসহ জলজপ্রাণি, ধূসর হয়ে গেছে এলাকার গাছের পাতার রং। মানুষও রেহাই পায়নি এর প্রতিক্রিয়া থেকে।
গত সোমবার গভীর রাতে অ্যামোনিয়া গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণের পর মঙ্গলবার বিকেল থেকেই আনোয়ারা উপজেলার রাঙাদিয়া সার কারখানার এলাকার আশেপাশের বিভিন্ন জলাশয়ে মাছ ও বিভিন্ন জলজপ্রাণি মরে ভেসে উঠতে দেখা গেছে। বুধবারও এই দৃশ্য আরো প্রকট হয়ে উঠেছে।
আনোয়ারা এলাকার মৎস্য খামারি এএইচ এন্টারপ্রাইজের ম্যানেজিং পার্টনার শিমুল সেন জানান, কারখানার পাশেই তার বড় খামার রয়েছে। সোমবার রাতে অ্যামোনিয়া গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণের পর মঙ্গলবার ও বুধবার খামারের প্রায় কোটি টাকার মাছ মরে ভেসে উঠেছে।
স্থানীয়রা জানান, রাতে বিস্ফোরণে ৫০০ টন অ্যামোনিয়া ধারণ ক্ষমতার ট্যাঙ্কটি প্রায় ৫০ ফুট দূরে গিয়ে দুমরে মুচড়ে গেছে। এতে এই ট্যাঙ্ক থেকে কমপক্ষে ৩০০ টন তরল অ্যামোনিয়া জলাশয়ে ছড়িয়ে পড়ে। এ ছাড়া বাস্পায়িত হয়ে অ্যামোনিয়া গ্যাস পুরো বন্দরনগরীতে ছড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়েছে। এলাকার গাছপালার পাতার রং বদলে গেছে।
ঘটনার পর বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত হন। এ সময় তারা ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস প্রদান করেন।
বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল জানান, ঘটনা তদন্তে ১০ সদস্যের কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে অ্যামোনিয়া গ্যাসে এলাকার পরিবেশগত ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।