ঢাকাMonday , 22 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত

Link Copied!

floodফেনী প্রতিনিধি : দুদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে ছয় গ্রাম প্লাবিত হয়েছে।
রোববার সন্ধ্যায় ওই বাঁধের তিন স্থান ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়।
সরেজমিনে দেখা গেছে, বন্যার পানির তোড়ে চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধরে মুহুরী নদীর বেড়িবাঁধে প্রায় ৪০০ ফুট ভেঙে গেছে। ভাঙা অংশ দিয়ে দক্ষিণ শালধর, শালধর, মালিপাথর ও রাজষপুরসহ ছয়টি গ্রামে পানি প্রবেশ করছে।
দক্ষিণ শালধর গ্রামের আবদুল মমিন জানান, হঠাৎ মুহুরী নদীর ভাঙনে বন্যার পানি গ্রামে প্রবেশ করছে। ইতিমধ্যে কয়েকশ পুকুর, ফসলি জমি বন্যার পানিতে ভেসে গেছে। এছাড়া ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। এতে সেখানে হাঁটুপানি জমে গেছে।
প্রবল বর্ষণে ফেনীর ফুলগাজী বাজারের পানি প্রবেশ করে তলিয়ে যায় ফুলগাজী বাজার। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যায়।
এছাড়া ফেনী-পরশুরাম সড়কের ঘনিয়া মোড়া থেকে ফুলগাজী বাজার পর্যন্ত অংশে হাঁটু সমান পানি থাকায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার মনিরা হক জানান, বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন চেষ্টা করছে।