ঢাকাMonday , 22 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং শুরু

Link Copied!

lounchনিজস্ব প্রতিবেদক : ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম বুকিংয়ের জন্য স্লিপ জমা নেওয়া শুরু হয়েছে সোমবার সকাল থেকে।
যাত্রীরা কেবিনের অগ্রিম টিকিট হাতে পাবেন আগামী ২৮ আগস্ট থেকে। আর ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্টিমারের বুকিং।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক মো. মাহফুজ জানান, টিকিট কালোবাজারিদের হাত থেকে রক্ষার জন্য লঞ্চ মালিকেরা এবার আগেভাগেই পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে আগেই বুকিং স্লিপ জমা নেওয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের টিকিট পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ঈদের সময় তা সোনার হরিণে পরিণত হয়। এ কারণে অগ্রিম টিকিট ছাড়ার খবর জানতে ব্যাকুল থাকেন ঘরমুখো যাত্রীরা।
লঞ্চগুলোতে শুধু কেবিনের জন্য অগ্রিম বুকিং দেওয়া যায়। তৃতীয় শ্রেণির টিকিট ভ্রমণের দিন লঞ্চে দেওয়া হয়।
এদিকে লঞ্চ মালিকেরা জানান, কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন তারা।
এবার আগামী ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি মাথায় রেখেই লঞ্চের কেবিন অগ্রিম বুকিংয়ের স্লিপ জমা নিতে শুরু করেছে লঞ্চ মালিকেরা।