ঢাকাSunday , 21 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৪ সেপ্টেম্বরের আগেই রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ

Link Copied!

Muhitনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আগামী ২৪ সেপ্টেম্বরের আগেই প্রকাশ করা হবে। এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রবিবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওতানবি এবং ওমেন চেম্বার নেতাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এই কথা জানান।
এক প্রশ্নের জবাবে মুহিত জানান, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত বিষয়ে গভর্নর বেশ কিছু কাজ করছেন। সে কারণেই সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদন প্রকাশে কিছুটা সময় নেওয়া হচ্ছে। তবে আমি কথা দিচ্ছি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বার্ষিক সভায় যাওয়ার আগেই এই প্রতিবেদন প্রকাশ করা হবে।’
এসময় বাংলাদেশে অবস্থিত বিদেশি ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বিষয়ে মুহিত বলেন, ‘বাংলাদেশের যেসব এলাকায় বিদেশি প্রজেক্ট বাস্তবায়নাধীন রয়েছে সে সমস্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হবে।’
এ বিষয়ে তিনি আরও জানান, বিশেষ করে বাংলাদেশে অবস্থিত জাপান ও ইতালির ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ওই সব এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে ‘
এসময় তিনি নারী উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং তাদের ব্যবসায় প্রসারে সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তা করা হবে।
বৈঠকে ওমেন চেম্বারের সদস্যদের মধ্যে নেতৃত্ব দেন সেলিমা আহমাদ।
উল্লেখ্য, এর আগে সংসদের বাজেট অধিবেশন চলাকালেই এই প্রতিবেদন প্রকাশের কথা বললেও নানা কারণে সে কথা রাখতে পারেননি অর্থমন্ত্রী।