ঢাকাSaturday , 20 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের বের করতে কমিশন করা উচিত

Link Copied!

Anisulনিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে একটা কমিশন করা উচিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের মরণোত্তর বিচার করা হবে কি না, জানতে চাইলে আনিসুল হক বলেন, প্রথম কথা ফৌজদারি আইনে যদি কেউ মারা যায় তার কিন্তু আর বিচার করা যায় না। সেটা সম্ভব না। তার জড়িত থাকার কথা যদি প্রমাণ হয়, তবে জনগণ তাকে ঘৃণার চোখেই দেখবে।
আইন মন্ত্রী বলেন, ‘যারা যারা এ হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন ইতিহাসের কারণেই কিন্তু সেটা খুঁজে বের করা দরকার। তাদের খুঁজে বের করতে কোনো কমিশন গঠন করবার কথা আমরা চিন্তা-ভাবনা করছি।’
বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে যারা সরাসরি এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে পেরেছি। তাদেরকে সাজা দিতে পেরেছি। খুনি মুশতাক যদি বেঁচে থাকত, তার যদি বিচার করা যেত, মাহবুবুল আলম চাষীর যদি বিচার করা যেত, এখন পলাতক রশীদকে যদি বের করা যায় তাহলে এ হত্যাকাণ্ডের নেপথ্যে আরো কারা আছে সেটা বের করা যাবে। যারা হত্যা মামলার সঙ্গে জড়িত নয়, কিন্তু ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের সম্পর্কে আমরা হয়তো অনেক তথ্য পেতাম। সেটা সম্ভব নয়। আমার মনে হয় এখন কমিশন করে এ কাজটি করা যেতে পারে।’
২১শে আগস্টের গ্রেনেড হামলার মামলায় দ্রুতই রায় হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘এই হত্যার বিচার কাজ শেষ পর্যায়ে আছে। আমার বিশ্বাস যে আগামী কিছু দিনের মধ্যে এই মামলার রায় হবে।’