ঢাকাSaturday , 20 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেডিক্যাল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্তে রোববার বৈঠক

Link Copied!

medicalনিজস্ব প্রতিবেদক : দেশের ৯৪ সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের (এমবিবিএস কোর্স) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করার লক্ষ্যে আগামীকাল রোববার বৈঠকে বসতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১৫ অক্টোবর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরে নিয়ে বৈঠকে বসা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
১৫ অক্টোবর সম্ভাব্য তারিখ হওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, সেপ্টেম্বর মাসের সব শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো হল খালি পাওয়া যাবে না। তাই মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার প্রাথমিক দিনক্ষণ ৭ অথবা ১৫ অক্টোবর নির্ধারণ করার পরিকল্পনা করা হয়। সে ক্ষেত্রে ৭ তারিখের চেয়ে ১৫ অক্টোবর মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ঘোষণার ওপর।
এ ছাড়া এ বছর মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে একই দিন একই সময় অনুষ্ঠিত নাও হতে পারে বলে জানা গেছে। বিষয়টিও রোববারের বৈঠকে চূড়ান্ত করা হতে পারে।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন ২০১৫ অনুসারে, দেশে বর্তমানে ১০০টি মেডিক্যাল কলেজ (সরকারি ৩০, বেসরকারি ৬৪ ও আর্মড ফোর্সেস ৬টি) ও ৩৩টি ডেন্টাল (৯টি সরকারি ও ২৪টি বেসরকারি) রয়েছে। এমবিবিএসে মোট আসন সংখ্যা ৯ হাজার ৬৭৯ ও বিডিএসে ১ হাজার ৮৩২টি।
এদিকে, গত ১৮ আগস্ট প্রকাশিত হয় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। এবার শুরু হবে মেডিক্যালের ভর্তি প্রক্রিয়া।