ঢাকাWednesday , 17 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নায়ক ক্রিকেটার শাহাদাত, নায়িকা পিয়া

Link Copied!

Scot_বিনোদন ডেস্ক : এবার একসঙ্গে জুটি বাঁধলেন দুই ভুবনের দুই বাসিন্দা। একজন অভিনেত্রী আরেকজন ক্রিকেটার।
এমন ঘটনা এর আগেও শোবিজ অঙ্গনে দেখা গেছে। তবে অভিনয়ের তালিকায় নতুন করে নাম লেখালেন ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব।
তবে বড় পর্দায় নয়, ঈদুল আযহার জন্য নির্মিত একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী পিয়া বিপাশা ও শাহাদাত হোসেন রাজীব। পুতুল পুতুল শিরোনামের এ নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন মাহমুদ তন্বী। আর পরিচালনা করেছেন তপু খান।
এ নাটকে পিয়া মডেল চরিত্রে অভিনয় করেছেন। আর শাহাদাতকে দেখা যাবে একজন ক্রিকেটারের চরিত্রে। অভিনয় প্রসঙ্গে শাহাদাত বলেন, ‘অনেক দিনের ইচ্ছে অভিনয় করব। তবে প্রস্তাব পাওয়ার পর দ্বিধায় ছিলাম। কিন্তু চিত্রনাট্য পছন্দ হয়ে যাওয়ায় সে দ্বিধা কেটে যায়।’
বিজ্ঞাপন ও সাক্ষাৎকারের জন্য বিভিন্ন সময় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শাহাদাত। তাই অভিনয় করতে গিয়ে কোনো রকম আড়ষ্টতা কাজ করেনি তার। পরবর্তীতে ভালো গল্প, চিত্রনাট্য পেলে নাটকে অভিনয়ের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।
ঈদুল আযহায় নাটকটি কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।