ঢাকাWednesday , 17 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুয়েরোর হ্যাটট্রিকে সিটির বড় জয়

Link Copied!

Mancityস্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর দুর্দান্ত হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের ম্যাচে বড় ব্যবধানের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। রোমানিয়ান ক্লাব স্টুয়া বুখারেস্টকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে এক পা দিয়ে রাখল সিটিজেনরা।
মঙ্গলবার রাতে প্লে-অফ এই ম্যাচটিতে দু’টি পেনাল্টি মিস করেও শেষ পর্যন্ত আগুয়েরো হ্যাটট্রিকে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।
ম্যানচেস্টার সিটি শিবিরে আসার পরই বদলে দেওয়ার গল্প শুনিয়েছিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা। চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচের মধ্য দিয়েই তার প্রশিক্ষিত শক্তিশালী ম্যানসিটিকে দেখতে পেল ফুটবলপ্রেমীরা।
বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ম্যাচের ১৩ মিনিটে ডেভিড সিলভার গোলের পর ৪১ মিনিটে দলের ব্যবধান দিগুণ করেন আগুয়েরো। অবশ্য এর আগে ম্যাচের ৮ ও ২১ মিনিটে স্পট কিক থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন আর্জেন্টাইন এই তারকা।
বিশ্রাম শেষে ম্যাচের ৪৯ মিনিটে সিটিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড নলিতো। এই মৌসুমেই ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে যোগ দেন তিনি। এরপর ম্যাচের ৭৮ এবং ৮৯ মিনিট আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো।
চ্যাম্পিয়নস লিগে প্লে অফের ফিরতি ম্যাচে আগামী বুধবার ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে স্টুয়া বুখারেস্টকে স্বাগত জানাবে পেপ গার্দিওলার ম্যানসিটি।