ঢাকাTuesday , 16 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐশ্বরিয়ার উত্তেজক ছবি টাঙানোয় জরিমানা

Link Copied!

aishwarya-raiবিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী এবং বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বিশ্বজুড়ে রয়েছে তার কোটি কোটি ভক্ত। বিশ্বের অন্যান্য দেশের মতো মালয়েশিয়াতেও রয়েছে তার ভক্ত।
কিন্তু সম্প্রতি দোকানের সামনে ঐশ্বরিয়ার ছবি টাঙানোর দায়ে জরিমানা গুনতে হয়েছে মালয়েশিয়ার এক ঘড়ির দোকান মালিককে। এছাড়া ছবিটি অত্যান্ত ‘যৌন উত্তেজক’ হওয়ায় তা সরিয়ে ফেলারও আদেশ দেয় কোটা বারু মিউনিসিপাল কাউন্সিল কর্তৃপক্ষ।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানের সামনে ঐশ্বরিয়ার একটি বিশাল ছবি টাঙিয়েছিলেন ‘সেউই চেওয়ং ওয়াচ অ্যান্ড পেন কো’-এর দোকান মালিক লী কুম চুয়ান। একটি ঘড়ির কোম্পানি নাকি ছবিটি টাঙানোর অনুরোধ করেছিলেন। কিন্তু স্থানীয় কাউন্সিল ছবিটি অত্যান্ত ‘যৌন উত্তেজক’ বলে অবিহিত করে এবং এটি যুব সমাজকে নীতিভ্রষ্ট করতে পারে এজন্য জরিমানাসহ ছবিটি সরিয়ে ফেলার আদেশ দেয়।