ঢাকাTuesday , 16 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ মুহূর্তের নাটকীয়তায় সোনা মিলারের

Link Copied!

Shaunae_Millerস্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তের নাটকীয়তায় যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্সকে পেছনে ফেলে মেয়েদের ৪০০ মিটার দৌড়ের সোনা জিতেছেন বাহামার শনে মিলার।
রিও গেমসের দশম দিন বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ফেলিক্স ট্র্যাকে নেমেছিলেন তার পঞ্চম অলিম্পিক সোনা জিতে নিতে। জিতেও যাচ্ছিলেন। কিন্তু তাকে নাটকীয়ভাবে হতাশ করে মুকুট নিজের মাথায় তুলে নেন মিলার। একেবারে শেষ মুহূর্তে ডাইভ দিয়ে ফিনিশিং লাইন পেরিয়ে যান বাহামার এই স্প্রিন্টার।
মিলার ৪৯.৪৪ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। নয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকে চারটি সোনাজয়ী ফেলিক্সকে সন্তুষ্ট থাকতে হয়েছে রুপা নিয়ে। তিনি সময় নিয়েছেন ৪৯.৫১ সেকেন্ড। আর জ্যামাইকার শেরিকা জ্যাকসন পেয়েছেন ব্রোঞ্জ।