ঢাকাTuesday , 16 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক ফুটবলকে পোডলস্কির বিদায়

Link Copied!

podoloxiস্পোর্টস ডেস্ক : ২০০৪ সালে জার্মানি জাতীয় দলে অভিষেক হয় লুকাস পোডলস্কির। এরপর ইউরোপের পাওয়ার হাউস খ্যাত ওই দলটির জার্সি গায়ে দীর্ঘ এক যুগ দাপিয়ে খেলেন তিনি। দেশের হয়ে তিনটি বিশ্বকাপ শেষে এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মান এই স্ট্রাইকার।
জার্মান জাতীয় দলের হয়ে ১২৯টি ম্যাচ খেলেছেন পোডলস্কি। এই সময় ৪৮টি গোল করেন তিনি। তার সর্বোচ্চ সাফল্য ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দেশের হয়ে শিরোপা জেতা। সম্প্রতি মাঠে নেমে আগের মতো সেরাটা দিতে পারছেন না ৩১ বছর বয়সি তারকা। তাছাড়া ইউরো আসরে জার্মানির ব্যর্থতার পর জাতীয় দলের নিজের পারফরম্যান্স নিয়ে নতুন করে ভাবেন তিনি।
নিজের অবসরের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানান পোডলস্কি। অবসরের সিদ্ধান্তকে কঠিন দাবি করে পোডলস্কি জানান, ‘এই সিদ্ধান্ত আমার কাছে খুবই কঠিন ছিল।কেননা জাতীয় দলের অবস্থান সবসময় আমার হৃদয়ের খুব কাছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু ইউরো আসরের ছুটির পর আমি মনযোগ ধরে রাখতে পারছি না। সব কিছুরই একটা সঠিক সময় রয়েছে এবং আমি মনে করে জাতীয় দলকে আমার দেওয়ার সময় শেষ হয়ে গেছে।’