ঢাকাMonday , 15 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫ আগস্টে বিএফডিসির নানা আয়োজন

Link Copied!

Bongobondhuবিনোদন ডেস্ক : আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। দিনটি স্মরণে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, শিল্পী সমিতিসহ বিএফডিসির বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
আজ সোমবার সকাল থেকেই নানা আয়োজনের মধ্যে পালন করা হচ্ছে দিনটি। সকাল ১০টায় জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনের কার্যক্রম শুরু করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় হয় পরিচালক সমিতিতে আলোচনা সভা। দুপুরে হবে মিলাদ মাহফিল। মিলাদ শেষে সাধারণ ভোজের আয়োজন করা হয়েছে।
এদিকে জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামেও হবে আলোচনা সভা। বঙ্গবন্ধুর ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হবে একই সময়। এ ছাড়া দিনব্যাপী থাকছে চিত্রগ্রাহক জি ডি পিন্টুর উদ্যোগে বঙ্গবন্ধুর ওপর স্থিরচিত্র প্রদর্শনী।