ঢাকাMonday , 15 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় তাসকিনের পরীক্ষা!

Link Copied!

Taskin-Ahmedনিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে তাসকিন আহমেদকে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে সবুজ সংকেত পেতে হবে। ভারত কিংবা ইংল্যান্ডে নয় অস্ট্রেলিয়ায় হবে তাসকিনের বোলিং অ্যাকশন পরীক্ষা!
অক্টোবরের ইংল্যান্ড সিরিজের আগেই তাসকিন আহমেদকে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাঠানো হবে। ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান বলেছেন,‘তাসকিনকে সেপ্টেম্বরের শুরুর দিকে পরীক্ষার জন্য পাঠাচ্ছি আমরা। সম্ভবত অস্ট্রেলিয়ায় পাঠানো হবে ওকে।’
প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘তাসকিনের পরীক্ষার ফল দ্রুত পাওয়া জরুরী। এজন্য আমরা তাসকিনকে অস্ট্রেলিয়ায় পাঠাতে ইচ্ছুক। অস্ট্রেলিয়ায় পাঠালেই আমাদের প্রত্যাশিত সময়ের মধ্যে প্রতিবেদনটি পাওয়ার সম্ভাবনা আছে।
চূড়ান্ত বোলিং অ্যাকশন পরীক্ষার আগে গত ৩১ জুলাই বিসিবির প্রাথমিক পরীক্ষার মুখোমুখি হন তাসকিন আহমেদ। ৪টি টুডি ক্যামেরার সামনে ৪ ওভার বল করেন ডানহাতি এই পেসার। বোলিং অ্যাকশনে উন্নতি দেখতে এই পরীক্ষার আয়োজন করে বিসিবি। যেখানে লেংথ, ইয়র্কার, স্লোয়ার ও বাউন্সার বল করেন তাসকিন।
বোলিংয়ের ফুটেজ পরীক্ষা করে খালি চোখে রিভিউ কমিটির সদস্যদের মনে হয়েছে যে তাসকিন আহমেদের অ্যাকশনে কোনো সমস্যা নেই।এজন্য দ্রুত এ পেসারকে পরীক্ষাগারে পাঠাতে চাচ্ছে বিসিবি। এদিকে নিষেধাজ্ঞায় থাকা আরেক স্পিনার আরাফাত সানীর বোলিং অ্যাকশন পরীক্ষা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।