ঢাকাSunday , 14 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাবল সেঞ্চুরি হানিফ মোহাম্মদকে উৎসর্গ ইউনিসের

Link Copied!

younisস্পোর্টস ডেস্ক : টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি সদ্য প্রয়াত হানিফ মোহাম্মদকে উৎসর্গ করলেন ইউনিস খান। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে শনিবার ডাবল সেঞ্চুরির স্বাদ নেন ইউনিস খান। ২১৮ রান করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
ওভালে তৃতীয় দিন শেষ গণমাধ্যমে ইউনিস বলেন, ‘হানিফ মোহাম্মদ সব সময় আমাদের অনুপ্রেরণা হয়ে কাজ করবেন। আমরা তাকে মিস করছি। আমার ক্যারিয়ারে তার অবদান অনেক। তিনি সব সময় আমাকে উপদেশ দিতেন। আমার আজকের এ ডাবল সেঞ্চুরি তাকে উৎসর্গ করছি।’
ওভাল টেস্টে চালকের আসনে পাকিস্তান। প্রথম ইনিংসে ২১৪ রানের লিড নেয় ইংলিশদের বিপক্ষে। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮৮ রান তুলতেই ৪ উইকেট হারায় ইংল্যান্ড। রোববার বোলারদের দিকে তাকিয়ে থাকবে ইউনিস, মিসবাহ-উল-হকরা। পাকিস্তানের ৬৯তম স্বাধীনতা দিবস আজ। আজই ওভালে চতুর্থ টেস্ট জিতে সিরিজে সমতা আনতে চান ইউনিস খান।
তার ভাষ্য, ‘আগামীকাল (রোববার) জয় পেলে অবশ্যই তা দেশের জন্যে বড় পুরস্কার হবে। আমরা সেই চেষ্টাই করব। ওদের চার উইকেট তুলে নিয়েছি। আশা করছি বাকি কাজটুকু ঠিকমত করে স্বাধীনতা দিবসে জয় তুলে নিতে পারব। ম্যাচের পূর্বে আমরা এ বিষয়টি নিয়ে কথা বলেছি।’
ইউনিসের ডাবল সেঞ্চুরির উপর ভর করে পাকিস্তান এবারের সফরের সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করে। তার সঙ্গে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন আসাদ শফিক। ইউনিসের পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমে অনেক প্রশ্ন উঠছিল। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও অনেকে ইউনিসকে নিয়ে কথা বলেছিলেন। ডাবল সেঞ্চুরি দিয়ে তাদেরকে বেশ মোক্ষম জবাব দিলেন ডানহাতি মিডল অর্ডার এ ব্যাটসম্যান।
এক প্রশ্নের জবাবে ইউনিস খান বলেন, ‘অনেকেই বলেছিল আমার ক্যারিয়ার শেষ। যারা বলেছিল তাদের তালিকাটা বেশ লম্বা। দীর্ঘ ১৫ বছর ধরে এক কথাই শুনে এসেছি বারবার। কিন্তু আমি খুশি: আমার পরিশ্রমের কারণে আজ আমি এ সাফল্য পেয়েছি। আমি এটাও জানি আমার অবসর নিয়ে আবারও কথা উঠবে। তখন আমাকে এভাবেই খেলতে হবে।’
ওভালে ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি ও ষষ্ঠ ডাবল সেঞ্চুরির স্বাদ পাওয়া ইউনিস জানালেন এটাই তার ক্যারিয়ারের সেরা ইনিংস। তার ভাষ্য, ‘এটা সবার শীর্ষে থাকবে। কারণ আমাদেরকে সিরিজ ড্র করতে হলে এই ম্যাচ জিততেই হবে। এ ধরণের ম্যাচে ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলা অনেক জরুরী। আমি সেই কাজটা করে খুশি। আমাদের কাজ এখনও বাকি আছে। আগামীকাল (রোববার) আমাদেরকে আরও ভালো খেলতে হবে।’