ঢাকাSunday , 14 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০০০ সোনার মাইলফলকে যুক্তরাষ্ট্র

Link Copied!

usaস্পোর্টস ডেস্ক : অলিম্পিক গেমসে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছে যুক্তরাষ্ট্র। প্রথম দেশ হিসেবে অলিম্পিকে ১ হাজার সোনার পদক জয়ের গৌরব অর্জন করেছে তারা।
রিও গেমসের অষ্টম দিন বাংলাদেশ সময় রোববার সকালে মেয়েদের ৪x১০০ মিটার মিডলে রিলের সোনা জিতেছে যুক্তরাষ্ট্রের নারী সাঁতারু দল। ক্যাথলিন বেকার, লিলি কিং, ডানা ভোলমোর ও সিমোন ম্যানুয়েল- এই চার নারী সাঁতারুর মিডলে রিলে জয়েই অলিম্পিকে ১০০০ সোনার মাইলফলক স্পর্শ করে যুক্তরাষ্ট্র।
আধুনিক অলিম্পিকের প্রথম আসরে ১৮৯৬ সালে ট্রিপল জাম্পার জেমস কনোলি জিতেছিলেন আমেরিকার প্রথম অলিম্পিক গেমস সোনা। কনোলির প্রথম সোনা জয়ের ১২০ বছর পর যুক্তরাষ্ট্র পেল অলিম্পিকে তাদের ইতিহাসের ১ হাজার সোনার পদক।
যুক্তরাষ্ট্রের ১০০০ অলিম্পিক সোনার বেশির ভাগই এসেছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড (৩২৩টি) আর সাঁতার (২৪৬টি) ইভেন্টে। বাকি সোনা এসেছে বিভিন্ন ধরনের ইভেন্ট থেকে।
অলিম্পিকে সোনা জয়ের দিক থেকে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও কেউ নেই। ৩৯৫ সোনা নিয়ে দ্বিতীয় স্থানে আছে বিলুপ্ত হয়ে যাওয়া সোভিয়েত ইউনিয়ন। এর পরে আছে যুক্তরাজ্য (২৪৩টি), চীন (২১৪টি), ফ্রান্স (২০৭টি), ইতালি (২০২টি), জার্মানি (১৮০টি), হাঙ্গেরি (১৭২টি), সুইডেন (১৪৪টি)।