ঢাকাSaturday , 13 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের লিড

Link Copied!

pakistanস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানের আসাদ শফিক ও ইউনুস খান। তাদের দুজনের ব্যাটে ওভালে স্বাগতিকদের বিপক্ষে লিড নিয়েছে পাকিস্তান।
শুক্রবার দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৩৪০। লিড ১২ রান। এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩২৮ রানে গুটিয়ে যায়।
স্কোরবোর্ডে ৩ রান নিয়ে দ্বিতীয়দিনের খেলা শুরু করেন পাকিস্তানের ইয়াসির শাহ ও আজহার আলী। দুজন পাকিস্তানকে ৫২ রান পর্যন্ত টেনে নেন। ২৬ রান করা ইয়াসির শাহকে ফিরিয়ে প্রথম আঘাত করেন ফিন। লেগ স্পিনারের বিদায়ের পর ব্যাটিং অর্ডার পরিবর্তন করে নিজেকে ছয় থেকে চারে নিয়ে আসেন আসাদ শফিক।
আগের দুই ইনিংসে রানের খাতা খুলতে না পারা শফিক এবারও শুরুতে ব্যর্থ! ব্যক্তিগত ৭ রানে ওয়কসের বলে স্লিপে ক্যাচ তুলে দেন। এন্ডারসন বল তালুবন্দি করতে না পারায় দ্বিতীয় জীবন পান শফিক। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মিডল অর্ডার এ ব্যাটসম্যান। ইংলিশ বোলারদের কড়া শাসন করে ইংল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরি তুলে নেন।
অন্যদিকে তাকে চতুর্থ উইকেটে দারুণ সঙ্গ দেন ইউনুস খান। ক্যারিয়ারের ১৯৩তম ইনিংসে ডানহাতি এ ব্যাটসম্যান ৩২তম সেঞ্চুরির স্বাদ নেন। দুজন চতুর্থ উইকেটে ১৫০ রান সংগ্রহ করেন। শফিক সেঞ্চুরি তুলে নিয়ে ১০৯ রানে সাজঘরে ফিরে গেলেও দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইউনুস খান। ১৪৪ বলে ১০১ রানে অপরাজিত থাকেন ইউনুস খান। ১৭ রানে তার সঙ্গে রয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। এর আগে সাজঘরে ফিরেন আজহার আলী (৪৯), মিসবাহ-উল-হক(১৫) ও ইফতিকার আহমেদ (৪)।
বল হাতে ইংলিশদের হয়ে ২টি করে উইকেট নেন ফিন ও ওয়াকস। ১টি করে উইকেট পান স্টুয়ার্ট ব্রড ও মঈন আলী।