ঢাকাThursday , 11 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একই সিনেমায় আমির-অমিতাভ!

Link Copied!

Aamir-Amitabhবিনোদন ডেস্ক : একই সিনেমায় অভিনয় করবেন বলিউডের বিগ বি খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন এবং মি. পারফেক্টশনিস্ট আমির খান।
যশরাজ ফিল্মসের প্রযোজনায় একটি সিনেমায় তাদের দেখা যাবে বলে জানিয়েছে, ভারতীয় একটি সংবাদমাধ্যম। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচার্য। এর আগে ধুম-থ্রি সিনেমা পরিচালনা করেছিলেন তিনি। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এ সিনেমার নাম হবে ‘থাগ’। ১৯৩৯ সালে প্রকাশিত ফিলিপ মিডোস টেইলরের লেখা ইংরেজি উপন্যাস ‘কনফেশন অব অ্যা থাগ’ অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ দুই অভিনেতা সিনেমার বিষয়ে তাদের সম্মতি জানিয়েছেন। তবে নির্মাতারা চাইছেন না এখনই বিষয়টি প্রকাশ পাক। এ প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি নিয়ে মুখ খুলতে নিষেধ করেছেন তারা। এটি তাদের কাছে একটি বিশেষ প্রজেক্ট।
এর আগে সিনেমাটির জন্য হৃতিক রোশানকে নিতে চেয়েছিলেন নির্মাতা। কিন্তু এ সিনেমায় অভিনয় করতে অপারগতা প্রকাশ করেন হৃতিক। এতে অভিনয়ের জন্য নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং দীপিকা পাড়ুকোনকেও প্রস্তাব দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।