ঢাকাThursday , 11 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘এর কোনো শুরু নেই, শেষও নেই’

Link Copied!

Ajay-Devgan-s-Adventureবিনোদন ডেস্ক : ক্লোজ শটে দেখা যায়- টেবিলের ওপরে রাখা দুটি হাত। ডান হাতের দুই আঙুলে দুটি রিং। দুই হাতে পিতলের মোটা হাতকড়া। ক্যামেরা উঠে যায় ওপরে। স্থির হয় রক্তমাখা একজনের কপালে। শুরুতে তাকে চেনা না গেলেও মুহূর্তে দেখা যায় এ মানুষটি বলিউড অভিনেতা অজয় দেবগন।
পরের দৃশ্যে দেখা যায়- এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঝাঁপ দিচ্ছেন অজয়। ত্বরিত গতিতে ক্যামেরার সামনে দিয়ে চলে যায় সে। পরের দৃশ্যে দেখা যায়- উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়ছে অজয়। বলছি ‘শিবায়’ সিনেমার কথা। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেইলার। পুরো ট্রেইলারজুড়ে অ্যাকশন, রোমান্স আর অ্যাডভেঞ্চারে ভরা।
এ সিনেমার নায়ক একজন হিমালয়ের পর্বতারোহী। নিষ্পাপ সাধারণ মানুষ। কিন্তু নিজের পরিবারকে বাঁচাতে একজন বিনাশকের ভূমিকায় দেখা যাবে তাকে। ট্রেইলারটি অজয় তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ‘এর কোনো শুরু নেই, শেষও নেই, সিনেমাটি কোনো ব্যক্তির গল্প নয়, এ হলো এক শূন্যতা, যেখানে ভগবান শিব বসবাস করেন।’
সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন অজয় দেবগন। এতে আরো অভিনয় করেছেন এরিকা কার, সায়শা সায়গাল, বীর দাস প্রমুখ। আগামী ২৯ অক্টোবর দিওয়ালি উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।