ঢাকাThursday , 11 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিভি অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন অঙ্কুশ

Link Copied!

ankus_ondrilaবিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা আঙ্কুশ। একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি।
সময়ের সঙ্গে যেমন ক্যারিয়ারের ঝুলি ভারি করছেন তেমনি প্রেমেও ডুব দিয়েছেন এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, অঙ্কুশ চুটিয়ে প্রেম করছেন ‘সাত পাকে বাঁধা’ খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে। অভিনয় নিয়ে অঙ্কুশ ব্যস্ত থাকলেও কখন যে ঐন্দ্রিলা তার মন কেড়েছে তা নিজেও জানেন না এই অভিনেতা। ঐন্দ্রিলা অঙ্কুশের প্রেমিকাই নয় তার ভালো বন্ধুও বটে।
অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলো- কেল্লাফতে, ইডিয়ট, কানামাছি, খিলাড়ি, জামাই ৪২০ প্রমুখ। এছাড়াও ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত আমি শুধু চেয়েছি তোমায়, রোমিও বনাম জোলিয়েট ও আশিকী সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।