স্পোর্টস ডেস্ক : লর্ডসে প্রথম টেস্টে নিয়েছিলেন ১১ উইকেট। এরপর ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে ৭ উইকেট আর এজবাস্টনে তৃতীয় টেস্টে ৫ উইকেট নিয়েছেন ক্রিস ওকস।
ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে ওকসের উইকেট-সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৩টি। আজ ওভালে শুরু চতুর্থ ও শেষ টেস্টে আর একটি উইকেট পেলেই পাকিস্তানের বিপক্ষে কোনো টেস্ট সিরিজে ইংলিশ বোলারের সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড গড়বেন তিনি।
এর আগে ২০১০ সালে চার টেস্টের সিরিজে ২৩ উইকেট নিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। এজবাস্টনে অ্যান্ডারসনের রেকর্ড ছুঁয়েছেন ওকস। এবার তার রেকর্ড ভাঙার অপেক্ষায় ২৭ বছর বয়সি ডানহাতি এই পেসার।
পাকিস্তান-ইংল্যান্ডের কোনো টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেটের রেকর্ড আব্দুল কাদিরের। প্রাক্তন পাকিস্তানি লেগ স্পিনার ১৯৮৭-৮৮ মৌসুমে তিন টেস্টেই নিয়েছিলেন ৩০ উইকেট!

