ঢাকাWednesday , 10 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন পার্বত্য জেলায় হরতাল চলছে

Link Copied!

Hortalবান্দরবান প্রতিনিধি : ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (ভূমি কমিশন) আইন বাতিল দাবিতে তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
হরতালের কারণে বুধবার সকাল থেকে বান্দরবান জেলা শহর থেকে দূর পাল্লার বাস ছেড়ে যাযনি। তবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ স্কুল-কলেজ খোলা আছে। শহরে সমর্থনকারীদের মিছিল করতে দেখা গেছে।
বান্দরবানের মতো অন্য দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে হরতাল পালনের খবর পাওয়া গেছে। হরতালকে কেন্দ্র করে জেলা শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (ভূমি কমিশন) আইন বাতিল দাবিতে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় হরতাল আহ্বান করে পার্বত্য নাগরিক পরিষদ, বাঙালী ছাত্র পরিষদ, সমঅধিকার আন্দোলনসহ বাঙালিদের চারটি সংগঠন।